মালদা

কর্মী সমর্থকদের সাথে নিয়ে পুরাতন মালদায় তৃণমূল প্রার্থীর প্রচার ঝড়

দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার ঝড় তুললেন জেলা পরিষদের ৩০ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী সুবোধ চৌধুরী। সেই সঙ্গে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরাও। এদিন তিনি পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও তৃণমূল নেতা নব রঞ্জন সিনহাকে সাথে নিয়ে ব্লকের নারায়নপুরের আড়তপুর, পোপরা সহ একাধিক এলাকায় প্রচার অভিযান চালান। 

প্রচার শেষে তৃণমূলের প্রার্থী সুবোধ চৌধুরী বলেন,  মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারা গ্রামে গঞ্জে পৌঁছে দিতে তিনি প্রার্থী হয়েছেন।